শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

খোয়াই নদীতে বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেয়ার কারণে যেন বাংলাদেশকে হঠাৎ বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন তিনি। একই এলাকায় দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাঁধ ভাঙনের ঘটনায় পরিস্থিতি পরিদর্শনে মঙ্গলবার দুপুরে তিনি সেখানে যান। পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এই অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।’

খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভাঙনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থলে আসা হয়েছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করছেন। এখানে শুধু বাঁধ নির্মাণ যথেষ্ট হবে, নাকি সুইসগেট স্থাপন করতে হবে—তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এসময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খোয়াই নদীতে বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x