শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে এবং অবৈধ কার্যক্রমে জড়িত মিল ও যানবাহন জব্দ ও অকেজো করে দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল শনাক্ত করে প্রশাসন। এই এলাকা থেকে এক হাজার দুইশত ঘনফুট আস্ত পাথর এবং তিন হাজার পাঁচশত ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়।

পরে পাথর ভাঙার কাজে ব্যবহৃত মিলগুলো অকেজো করে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপর প্রশাসনের দল লিলাই বাজার ঘাট এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টরসহ মোট তিনশত বিশ ঘনফুট আস্ত সাদাপাথর জব্দ করা হয়। এ সময়ও ট্রাক্টরচালকরা পালিয়ে যান, তবে স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া সম্ভব হয়।

সার্বিক এই অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ
0:00 0:00
1.0x