বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এশিয়ান কাপ: আরব আমিরাতের গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। ‘সি’ গ্রুপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলো তাই হবে আরব আমিরাতে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে ৩৫টি দলকে ভাগ করা হয় সাতটি গ্রুপে। পাঁচটি করে দল রয়েছে প্রত্যেক গ্রুপে। সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূল পর্বে।     এছাড়া অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনাম মূল পর্বে খেলবে সরাসরি। বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ থেকে ২০ নভেম্বর। প্রথম দিনই বাংলাদেশ খেলবে সিরিয়ার বিপক্ষে। কোন দল কোন গ্রুপে ‘এ’ গ্রুপ ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ফিলিপাইন ও কম্বোডিয়া। ‘বি’ গ্রুপে থাইল্যান্ড, ইরাক, হংকং, চীনা তাইপে ও মালদ্বীপ। ‘সি’ গ্রুপ সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। ‘ডি’ গ্রুপ ইরান, লাওস, জর্ডান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘ই’ গ্রুপ ভারত, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর ও গুয়াম। ‘এফ’ গ্রুপ ইয়েমেন, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস। ‘জি’ গ্রুপ ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন ও ব্রুনেই দারুসসালাম।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এশিয়ান কাপ: আরব আমিরাতের গ্রুপে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x