বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নেপালে বিপদের মধ্যেও চু'রি, আ/ট/ক ২৯

নেপালে বিপদের মধ্যেও চু'রি, আ/ট/ক ২৯

নেপালে ভয়াবহ বন্যার মধ্যে ভেসে আসা একটি সিন্দুক ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। সিন্দুকটি খুলে ভেতরের টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

ধাদিং পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর রাসুয়ার ভোতেকোশি এলাকায় বন্যার পানিতে একটি নগদ টাকার সিন্দুক ভেসে যায়। পরে ধাদিংয়ের গালছি-৪ এলাকার বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সিন্দুকটি পাওয়া যায়।

১২ সেপ্টেম্বর পুলিশ খবর পায়, স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরের টাকা নিয়ে গেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। শুরু হয় তদন্ত।

প্রাথমিক তল্লাশিতে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি।

আটকদের বেশির ভাগই গালছির মাস্তারের বাসিন্দা। কয়েকজন আদমঘাট ও সিদ্ধালেকের আদমতারের বাসিন্দা। অন্যরা চিতওয়ান ও পারসার বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে থাকেন।

উদ্ধার করা টাকার আসল মালিক কে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এদিকে বন্যায় ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকেও সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যার পানিতে ভেসে যাওয়া ওই নারীর মরদেহ থেকে দুজন দুল খুলে নিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যেই বন্যায় নিখোঁজ ও নিহতের সংখ্যা আরও বেড়েছে। শনিবার নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৬২৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪। অর্থাৎ একদিনেই নিখোঁজের তালিকায় আরও ৫০২ জন যুক্ত হয়েছেন। নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জন।

বন্যার তিন দিন পরও চলছে উদ্ধার ও নিখোঁজদের সন্ধান। ভয়াবহ এই দুর্যোগের মধ্যে একদিকে স্বজনদের খোঁজে চলছে অপেক্ষা, অন্যদিকে বন্যায় ভেসে আসা সম্পদ নিয়ে সামনে আসছে চুরি ও লুটের চাঞ্চল্যকর ঘটনা।

সূত্র : এনডিটিভি

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেপালে বিপদের মধ্যেও চু'রি, আ/ট/ক ২৯

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নেপালে বিপদের মধ্যেও চু'রি, আ/ট/ক ২৯
0:00 0:00
1.0x