বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানীর ডা. ফারুকুলসহ অধ্যাপক পদে ৯ চিকিৎসকের পদোন্নতি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডা. মুহাম্মদ ফারুকুল ইসলামসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মো. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর সুপারিশ ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে অর্থোপেডিক সার্জারি বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সহযোগী অধ্যাপক ডা. রফিক আহমেদ , একই প্রতিষ্ঠানের ডা. মো. মাসুদুর রহমান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ ফারুকুল ইসলাম।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও মুগদা মেডিকেল কলেজে সংযুক্ত ডা. মো. সফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত ডা. মো. মহাফিল হক, নিটোরের সহযোগী অধ্যাপক ডা. মো. আবু আউয়াল শামীম, রংপুর মেডিকেল কলেজের ডা. মো. আশফাকুর রহমান, জামালপুর মেডিকেল কলেজের ডা. আবু হাসানাত মোস্তফা জামাল এবং ডা. এস এম রোকনুজ্জামান অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যবহিত আগের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে দায়িত্ব পালন করবেন, জানায় স্বাস্থ্য সেবা বিভাগ।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ওসমানীর ডা. ফারুকুলসহ অধ্যাপক পদে ৯ চিকিৎসকের পদোন্নতি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x