শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর সিলেটে ছাত্র উদ্ধার, চাঞ্চল্য

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ১২ ঘণ্টা পর সিলেটের শাহপরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ একটি চক্র জোরপূর্বক তুলে নেওয়ার পর শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ সাদাফ উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন থেকে চারজন ব্যক্তি সাদাফকে মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইচ গাড়িতে তুলে নেয়। এরপর তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল বলে সাদাফ জানিয়েছে।

রাতের শেষ দিকে সিলেটের জাফলং সড়কের শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে রেখে যায় তারা। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশাচালকের সহযোগিতায় সাদাফের সন্ধান পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দেন।

সাদাফের বাবা সৈয়দ শাহীন দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র তার ছেলেকে অপহরণ করে থাকতে পারে। তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘অপহরণের বিষয়টি আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও (জিডি) করেনি। তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।’

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর সিলেটে ছাত্র উদ্ধার, চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x