বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ

সিলেট নগরে তীব্র যানজট কমিয়ে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এসএমপি পুলিশ লাইন্স সম্মেলনকক্ষে ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

নগরবাসীর দুর্ভোগ লাঘবে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার স্পষ্ট জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের চলাচলের ওপর কোনো ছাড় দেওয়া হবে না। সভায় ট্রাফিক সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া সফল ট্রাফিক নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভাগের ১৬ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।

সভায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক ও উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়সহ ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x