বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ছড়া থেকে বালু উত্তোলন, দুই যুবককে কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে হাতেনাতে দুজনকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিগডিগিয়া ছড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর আগেভাগে যাতে অপরাধীদের কাছে না পৌঁছায়, সে জন্য একটি পৃথক দলকে সিএনজিযোগে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারির জন্য পাঠানো হয়েছিল। অভিযানের একপর্যায়ে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অবৈধভাবে বালু তোলার সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণ সাইটুলা এলাকার বলরাম কুর্মীর ছেলে সিপেন কুর্মী (২৮) এবং একই এলাকার কুশল কুর্মীর ছেলে বিশ্বনাথ কুর্মী (২৬)। আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে এ ধরনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এর আগে মঙ্গলবার সকালে আশীদ্রোন ইউনিয়নের বিলাসছড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ছড়া থেকে বালু উত্তোলন, দুই যুবককে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x