বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন বিএনপির

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই বয়কটের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং বিকেলে সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সিলেটে প্রবেশের পথে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর ৭টি পয়েন্টে তাকে স্বাগত জানালেও, সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সংবর্ধনা বয়কটের কারণ হিসেবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণেই মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশনের এই অনুষ্ঠান বর্জন করেছে। এই অনুষ্ঠানে দলের কোনো নেতাকর্মী অংশ নেবেন না বলে জানানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন বিএনপির

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x