বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হাম উপসর্গে 'মৃত্যু' নেই সিলেটে, শনাক্ত ৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে একই সময়ে হামে কোনো মৃত্যু নেই।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়-গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৪ জন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে। তারমধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭। হবিগঞ্জে দুজন রুবেলা রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৭৭ সন্দেহজনক রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৩, মাউন্ট এডোরা হাসপাতালে ১, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৪ এবং সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে ৬৩ জন এবং সুনামগঞ্জে ৬২ জনের। এ ছাড়াও হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ১৪ জন।

আর শনাক্ত হয়ে মারা গেছেন সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। উপসর্গ ও নিশ্চিত হাম রোগ মিলিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৬৮ জন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিলেটে হাম উপসর্গে 'মৃত্যু' নেই সিলেটে, শনাক্ত ৯

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x