শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে সীমান্তে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও পাচারকালে দেশীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, গরু, চকলেট, প্রসাধনী সামগ্রী ও সুপারি। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারকালে কিছু পরিমাণ রসুন ও শিং মাছও জব্দ করা হয়। উদ্ধার করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে।

জব্দকৃত চোরাচালান পণ্যগুলোর বিষয়ে কাস্টমসসহ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সিলেটে সীমান্তে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x