বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৩২

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৩২

সিলেট নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়।

রোববার এসএমপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী ও সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন। অভিযানকালে পুলিশ ১৬ পিস ইয়াবা বড়ি এবং চোরাই পথে আসা ভারতীয় ৬৩ পিস কম্বল, সাবান, শ্যাম্পু ও বিস্কুট উদ্ধার করে।

এদিকে নগরীতে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশও বিশেষ অভিযান চালিয়েছে। ট্রাফিক আইন অমান্য করায় সর্বমোট ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭২টি যানবাহন আটক করা হয় এবং ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নিরাপদ সিলেট গড়তে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : সিলেট এসএমপি গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৩২

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৩২
0:00 0:00
1.0x