মো. নুরুল হক কাটছে সবার দিন- রজনী এ কোন্ বন্দিদশায়! করোনার ভয় বুকে নিয়ে নিত্য- প্রহর কাটায়।
করোনাটা মেতেছে এ কোন্ কঠিন মরণ-নেশায়! বিষিয়ে থাকা জীবন নিয়ে আছি বাঁচার আশায়।
বাঁচব কি/ না মরব সেটা কেবল জানেন রব-এ, বাঁচতে হলে সবাই এখন ঘরে থাকতে হবে।
সেদিন যাঁরা বড় গলায় করছে তুচ্ছ-জ্ঞান, হাসপাতালে তাঁরা-ই আজ মরণ-যন্ত্রণায় কাঁতরান!
জানেনা কেউ কবে হবে এ যন্ত্রণার শেষ, আসবে ফিরে ভবে কবে শান্তি-সুখের রেশ।
সেই একটি দিনের আশায় মহান রব 'র কৃপা চেয়ে বসে আছি বাসায়।