আগামী ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলকে সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা রবিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফখরুযযামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
সভায় সিলেট মহানগরী ও প্রশাসনীক ৪টি থানায় দাওয়াতি অভিযানের জন্য ২টি উপ-কমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা আশিক আহমদ, মাওলানা শফিউল আলম, মাওলানা মুফতি মুজির উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সদরুল আমিন, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।