ইভিএমে নিজ নির্বাচনী এলাকা বড়লেখায় ভোট দিয়েছেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
সোমবার (২৮ ডিসেম্বর)প্রথম ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নির্বাচনে তিনি ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করেছেন।
আজ সকাল থেকে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন। আর কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ইভিএম পদ্ধতিতে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের জানান, উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সবাই ভোট কেন্দ্রে আসছে ভোটও দিচ্ছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ দেখা গেছে। ভোটাররা ইভিএম পদ্ধতিতে খুশি মনে ভোট দিচ্ছে।
এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম(ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। তবে মেয়র প্রর্থীদের মধ্যে শেষপর্যন্ত কে হাসছেন শেষ হাসি তা নিয়ে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানা হিসেবে-নিকেশ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন উপলক্ষে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।