সদ্য সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হুসেনকে বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করেছেন আওয়ামী লীগ নেতারা।
আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. তাহমিন আহমদ প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা আহমেদ হুসেইন ভাই সহ কেন্দ্রীয় নেতৃবিন্দকে সিলেট এয়ারপোর্টে আসলে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়