প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২১
বিয়ানীবাজারে ট্রাক থেকে ছিটকে পড়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটের বিয়ানীবাজারে ট্রাক থেকে ছিটকে পড়ে কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি আজ মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজারের কলেজ রোডে ঘটেছে।
নিহত কিশোরের নাম লিটন মিয়া (১৬)। তিনি মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বায়েজিদ মিয়ার ছেলে।
তিনি ট্রাক শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইট ভর্তি ট্রাকের উপর বসেছিলো লিটন। ট্রাকটি কলেজ রোড দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রাকটি কলেজ গেইট থেকে ১০০গজ পশ্চিমে আসার সাথে সাথে ট্রাক থেকে হটাৎ করে লিটন ছিটকে রাস্তায় পড়ে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানা পুলিশ খবর পেয়ে লাশের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪