প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২১
আবারো মৃত্যু ১০০ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আবারও মৃত্যু ১০০ ছাড়াল।
গত ২৪ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ১০১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯২২ জন।
এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। আর আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।
গত কয়েক দিন দৈনিক মৃত্যু ১০০ এর নিচে ছিল। এর আগে টানা চার দিন দৈনিক মৃত্যু ১০০ ছাড়িয়েছিল।
২৪ ঘন্টায় ২১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় আক্রান্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪