প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২১
মুচলেকায় মুক্ত ১৬ কিশোর
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
বাবা-মা কে থানায় ডেকে, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুচলেকা নিয়ে সেই ১৬ কিশোরকে মুক্ত করে দিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
আজ মঙ্গলবার (০১জুন) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, বিষয়টি ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটেছে। ১৬জন কিশোরকে থানা নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। দু-পক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিরাও থানায় উপস্থিতিতে ওই কিশোরদের বাবা-মা মুচলেকা দিয়ে ভোর রাতে নিয়ে যান।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে কামালবাজারের নবাগ গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ফুটবল খেলোয়াড় তৌফিকুল ইসলাম তামিমকে (১৭) বাড়ি থেকে ডেকে বের করে দুই যুবক। তাকে রাস্তায় আনার পর ৭-৮জন কিশোর ঘিরে ফেলে। এসময় দুজন হাতে ধরে টানাটানি শুরু করে। এমন সময় তামিমের বাবা-মা পেছনে আসেন। পাশে থেকে আরও কিছু লোকজন বিষয়টি দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে তাদেরকে আটক করেন।
তাদেরকে ছাড়িয়ে নিতে আরও ৮জনে কিশোর ছুটে আসলে তাদেরকেও আটক করে একটি ঘরে রেখে থানায় খবর দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে ১৬ কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই ১৬ কিশোরের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানায় পুলিশ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪