প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২১
রাজা জিসি স্কুলের কামরান ভবনে ফাটল!
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটের প্রাচীণতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজা জিসি স্কুলের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে।
ভবনটির নাম 'কামরান ভবন'।
নগরীর বন্দরবাজারস্থ প্রাচীন বিদ্যাপিট রাজা জিসি হাই স্কুলের নতুন একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। আজ সোমবার (০৭ জুন) সন্ধ্যায় সিলেট নগরীতে ৩.৮ মাত্রার ভূমিকম্পে এ ফাটল দেখা দিয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন।
তিনি জানান, ১৮৮৬ সালে রাজা জিসি হাই স্কুল স্থাপিত হয়। এ বিদ্যালয়ে ২০০৬ সালে একটি ভবন নির্মিত হয়। এসময় ওই ভবনের নিচ তলা পাকাকরণ হয়। আর ২০১৭ সালের দিকে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। আজকের ভূমিকম্পে ওই ভবনের প্রত্যেকটা রুমে ফাটল দেখা দিয়েছে। এমনকি রুমের ভীমেও দেখা দিয়েছে ফাটল।
বিদ্যালয় খোলার পূর্বে ভবন মেরামত করার দাবি জানান প্রধান শিক্ষক মো. মুমিন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪