প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২১
জকিগঞ্জে গেইটলক বাস কেড়ে নিল মা-বাবার একমাত্র সন্তান
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জে গেইটলক বাসের (মৌলভীবাজার-জ-১১-০০০১) ধাক্কায় ১ম শ্রেণির এক ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কসকনকপুর ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণপাশে স ঘটনাটি ঘটে।
নিহতের নাম জিসান (৬)। সে পশ্চিম ইনামতি গ্রামের কামরুল ইসলামের একমাত্র সন্তান এবং স্থানীয় হানিগ্রাম দারুল ফয়েজ একাডেমির ১ম শ্রেণির ছাত্র। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪