হবিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) এর দায়িত্ব পেয়েছেন মেহেরপুর জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
আজ রবিবার (০৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
এদিকে হবিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারি পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।