প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২১
সিলেটে আ'লীগের ৫ 'বিদ্রোহী' বহিস্কার
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
আসন্ন ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে নৌকাকে টক্কর দিতে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ৫জনকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
বুধবার (৩ নভেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভােকেট মাে.নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাে: ইলিয়াছুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ মিয়া এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাে: আব্দুল মতিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘােষিত সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২য় ধাপের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বাের্ড কর্তৃক মনােনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়নে ৪জন এবং বালাগঞ্জ উপজেলায় ১টি ইউনিয়নে ১জন দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪