প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২২
জৈন্তাপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল পুড়ানো হল
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওরে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।এ লক্ষে উপজেলার দরবস্ত বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় পরিচালিত অভিযানে প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে দিয়ে পোড়ানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামণি দেবী। অভিযানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানাসহ মৎস্য অফিসের ফিল্ড সহকারীরা এবং জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ সদস্য।
কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, খাল, বিল এবং হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার নিমিত্তে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী কারেন্ট জাল তৈরী, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, পরিবহন, বিক্রয় ও সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪