প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২২
জগন্নাথপুরে নির্বাচনী প্রচারণায় ছয় চেয়ারম্যান প্রার্থী
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার করনে সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২০ জুন নির্বাচন স্থগিত করা হয়। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে। এবার প্রথম এই উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।
উপজেলার গ্রামগঞ্জ, হাট-বাজারের আনাছে কানাছে ভোটারদের মাঝে চলছে নানা বিশ্লেষণ। হিসেব গুনতে শুরু করেছে মনের ভালবাসার প্রার্থীদেরকে নিয়ে। উঠে আসছে কে কত যোগ্য আর ভোটারদের সেবা প্রদান করতে পারবে এমন দক্ষ প্রার্থী নিয়েই চলছে নানা গুঞ্জন। সেই সাথে সামাজিক যোগাযোগ ফেসবুকে চলছে প্রচারণা।
দিন যত কাছে আসছে আলোচনা-সমালোচনা তত বাড়ছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে কে পাবেন নৌকার টিকিট? ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী, দোয়া কামনা সহ নানা প্রচার চলছে। তবে এখন পযর্ন্ত চূড়ান্ত হয়নি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী।
বিভিন্ন সূত্রমতে এবারের প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা হলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ, আওয়ামী লীগ নেতা মিন্টু রঞ্জন ধর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম।
এ দিকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার সময় দুই থেকে তিনজন প্রার্থীকে দেখা গেলেও অনেক প্রার্থী মাঠ পর্যায়ে এসে জনসাধারনের খবর না নেওয়ায় বিষয়টা সবার মুখে মুখে আলোচনা হচ্ছে। এবার বন্যায় জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে প্রায় এক কোটি টাকা সম পরিমানের ত্রান সহ নগদ অর্থ বিতরণ করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বিভিন্ন স্থান থেকে অর্থ কালেকশন করে সামাজিক সংগঠনের মাধ্যমে ও নিজেও পুরো বন্যায় সময় রান্না করা খাবার, শুকনো খাবার সহ ত্রান সামগ্রী জনগনের পাশে থেকে কাজ করে গেছেন।
ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তারা উপর মহলে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তবে দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই সকলে কাজ করবেন বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। চূড়ান্তভাবে কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী সেদিকেই তাকিয়ে আছেন এখানের ভোটাররা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্টিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ ২ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর। এবার প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪