প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২২
জেলা ভলিবল কমিটির চেয়ারম্যান জামালের মৃত্যুতে ওয়ান্ডারার্স ক্লাবের শোক
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, সিলেট জেলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত কসমস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রার্থনা করেন মহান আল্লাহ তাআলা যেন মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।
জামাল উদ্দিন আহমদের জানাজা আজ রবিবার বাদ মাগরিব কায়স্থরাইল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪