প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৩
মেধার দৌড়ে দেশসেরা গোয়াইনঘাটের ইমা
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক মেধা বৃত্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছে সিলেটের গোয়াইনঘাটের ইশরাত জাহান ইমা।
এবারের বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ২০২২ সালে (৪র্থ শ্রেনী) মেধা বৃত্তি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার স্কলার্স একাডেমি বারহাল থেকে অংশ গ্রহন করে সে সারা দেশের মধ্যে ১ম স্থান অধিকার করে।
ইমা গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের আটলিহাই গ্রামের গ্রামীন ব্যাংকে কর্মরত হেলাল উদ্দিন ও সেলিনা আক্তারের ২য় কন্যা।
ইমা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। তার এই ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, পরিচালক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সকলের দোয়া প্রত্যাশি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪