প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৩
কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জীবিকায়নের লক্ষে রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জীবিকায়নের লক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
বৃহস্পতিবার (১৩এপ্রিল) উপজেলার তেলীখাল এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বন্যা-২০২২ এ ক্ষতিগ্রস্ত ২৩৮ টি পরিবারের মাঝে জীবিকায়নের জন্য পরিবার প্রতি ২৫ হাজার টাকা হারে নগদ অর্থ সহায়তা বিতরণ করে সিলেট ইউনি।
যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান পলাশ গুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাখেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য মজির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএফআরসি সিনিওর (লাইভলিহুড) ম্যানেজার মো. মেহেদি হাসান শিশির, সিলেট ইউনিটের ইউনিট লেভেল অফিসার কাজী জানে আলম, বিডিআরসি এস প্রতিনিধিবৃন্দ, এনডিআরটি মেম্বার এবং যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান পলাশ গুন সহ উপ যুব-১ যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং যুব সদস্যবৃন্দ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪