প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৩
মৌলভীবাজারে বজ্রপাতে ২জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পৃথক পৃথক বজ্রপাতর ঘটনায় দুইজন কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের লালবাগে রিয়াজ উদ্দিন হাইল হাওরে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় হায়দার মিয়া নামের আরও একজন আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে
মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা করা হয়। অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
অপরদিকে কমলগঞ্জের তিলকপুর এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর নামের এক কৃষক মারা যায়। এ ঘটনায় তার একটি গরুও মারা যায়।
নিহত দুই জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে ও আহত ব্যক্তিকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম সরদার ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সঞ্জয় চক্রবর্তী।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪