প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৩
সাবেক কাউন্সিলর হাসুর নির্বাচন বর্জন
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
এবার সিলেট সিটি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সিসিকের ১৯ নং ওয়ার্ডের সাবেক ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র দিনার খান হাসু।
তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের মিরাবাজারস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
তিনি আগামী সিসিক নির্বাচনে ১৯ নং ওয়ার্ড আবারও কাউন্সিলর প্রার্থী হতে চাচ্ছিলেন।
তবে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মহানগর বিএনপির এ নেতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪