প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৩
মরক্কোয় যাত্রীবাহী বাস উল্টে নি হ ত ২৪
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
মরক্কোতে যাত্রবাহী মিনিবাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সবচেয়ে বড় দুর্ঘটনা এটি।
রোববার দেশটির কেন্দ্রীয় প্রাদেশিক রাজধানী আজিলালের ডেমনেট শহরে এই দুর্ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রোববার ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাওয়ার সময় একটি যাত্রবাহী মিনিবাস উল্টে যায়। এতে প্রায় ২৪ জনের প্রাণহানি ঘটে।
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ, রয়্যাল জেন্ডারমেরি এবং নাগরিক সুরক্ষায় কাজ করা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে যায়। এতে বলা হয়, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, এই দুর্ঘটনাটি উত্তর আফ্রিকার দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সর্বশেষ ঘটনা। গত গ্রীষ্মে দেশটির অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্বে একটি মোটরওয়েতে একটি বাস উল্টে ২৩ জনের মৃত্যু হয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪