প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৩
ওসমানীর হিমাগারে বৃদ্ধের লাশ, স্বজনদের সন্ধান চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে ৬০বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ রাখা আছে।
মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় সিলেট মহানগর পুলিশ।
আজ সোমবার দুপুরে এসএমপির মিডিয়া শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ১৩ অক্টোবর অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৬০ বছর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বর্তমানে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা আছে। কেউ আত্মীয়-স্বজনের সন্ধান পেলে কোতোয়ালী মডেল থানা সিলেটের (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই(নিঃ)/আজিজুল হক, মোবা-০১৭৫৯-৫৭৭৬০২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪