প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৪
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটের কানাইঘাটে সাজাপাপ্ত একজন আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার মিডিয়া অফিসার দেবাশীষ শর্মা জানান, শনিবার দিবাগত রাতে কানাইঘাট থানার এসআই(নিঃ)পীযুষ চন্দ্র সিংহ এর নেত্বত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট সিআর-৩০৩/২২,দায়রা-১৮৩/২৩ এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন (৩৬) ওয়ারেন্টভূক্ত আসামী,সাহেদ উদ্দিন(৪০) নাজিম উদ্দীন(৩৫)এখলাছ উদ্দিন(৪৫)শহীদ আহমদ(৪০)জামাল উদ্দিন(৩৫)ফাতেহা বেগম, আব্দুল কাদিরসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪