প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৪
সুনামগঞ্জে চপল পূণরায় চেয়ারম্যান নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল (মোটর সাইকেল)।
৭৮ টি কেন্দ্রের ফলাফলে চপল পেয়েছেন ৩৬ হাজার ১৯৪ ভোট।
এই ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি স্মরণ পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট।
অপরদিকে সাবেক ছাত্রনেতা মনিষ কান্তি দে মিন্টু পেয়েছেন ১৫ হাজার ৬২১ ভোট।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪