প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৪
সিলেটে চিনি ছিনতাইকালে আটক ছাত্রলীগের ৫ কর্মী
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেটে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার সিলেট কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলেন- রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ।
এ ব্যাপরে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, চিনি ছিনতাইকালে তাদেরকে আটক করেছে আমাদের টহল পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে। কাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪