প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৪
সাংবাদিক মো: আজমল আলীর মাতৃবিয়োগে সিলেটের বার্তার শোক
ডেস্ক নিউজ , প্রতিবেদক
বাংলাভিশন সিলেট অফিসের ক্যামেরা পার্সন ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার সিলেট প্রতিদিনের চীফ ফটোগ্রাফার সাংবাদিক মো: আজমল আলীর মাতা দুলভী বেগম ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেটের বার্তা ২৪.কমের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা মাওলানা জসিম উদ্দিন, মো. নান্নু মিয়া, নির্বাহী সম্পাদক আতিকুর রহমান নগরী, পাঠক ফোরামের সভাপতি মো. আব্দুর রব সায়েম, সাধারণ সম্পাদক মো. আফজল হোসেন।
এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমা দুলভী বেগম আজ সোমবার (২১অক্টোবর) দিবাগত রাত দেড়টায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬২বছর।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪