হবিগঞ্জের মাধবপুরে কুখ্যাত রজব আলী(৫০) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ধৃত রজব উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত রজব আলী একাধিক ডাকাতি মামলার পরোয়ানা ভুক্ত আসামি।