অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সারাদেশের ন্যায় সিলেট মহানগরীতে এসএমপি'র অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি অয়ন দাশ (২৭), আব্দুল জলিল তালুকদার (৪২), দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ নয়ন আদিত্য (২৪), সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিব (৩০), ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বহর আবাসিক এলাকার মাওলানা জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।