হাফিজ খাইরুল ইসলাম গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর ফতেহপুরের সবচেয়ে বড় মসজিদ ‘ফতেহপুর মধ্য তিন মৌজা জামে মসজিদ’ এবছরসহ দীর্ঘ সাতবছর থেকে তারাবির নামাজে ইমামতি করছেন। গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা মাওলানা ফখরুল ইসলাম এবং শায়খ আব্দুল্লাহ হরিপুরী রহ. এর ভাগ্নী মোছাম্মত কারিমা বেগমের চতুর্থতম সন্তান হাফেজ খাইরুল ইসলাম।
অত্যন্ত নম্র ভদ্র এবং মার্জিত স্বভাবের অধিকারী এই হাফেজে কুরআন সিলেটের তাহফিযুল কোরআন থেকে হিফজ সমাপ্ত করে ভর্তি হন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. মাদরাসায়। এখানে কৃতিত্বের সাথে চার বছর লেখাপড়া করেন। বর্তমানে শাহজালাল উপশহরস্থ মাদরাসাতুল হুদা থেকে 'সানাবিয়্যাহ উলইয়া' দ্বিতীয় বর্ষের বোর্ড পরীক্ষায় দিয়ে ফলের অপেক্ষায় আছেন।
কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়। সুরা আনফাল: ২
রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন। মাহে রমজানজুড়ে বিশেষ আয়োজন আজ স্থান পাচ্ছে হাফিজ খাইরুল ইসলাম এর কথা।
গোয়াইনঘাটের ফতেহপুর এলাকার প্রবীণ আলেম হাফেজ হযরত মাওলানা রফিক্ব আহমদ ক্বাসিমী (বন্দর হাফিজ সাহেব) রহ. যিনি ছেলেন হাজারো হাফেজ-আলেম গড়ার কারিগর। যিনি ১৯৩৯ সালে হিফজ সমাপ্ত করেন এবং ১৯৫৪ সালে ফিক্বহ, তাফসির এবং হাদিস শাস্ত্রে দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁরই নাতি হলেন হাফেজ খাইরুল ইসলাম।
যার জাদুমাখা কন্ঠের তেলাওয়াতে মুগ্ধ এলাকার মুসল্লিরা। মুসল্লিদের অকৃত্রিম ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন তিনি। তাঁর এই খেদমতের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন, বিশেষত তরুণ সমাজের সাথে আমার অন্যরকম হৃদ্যতা। আমি যেনো কুরআনের অনুযায়ী জীবন সাজাতে পারি এ জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।