সিলেটের জৈন্তাপুরে ৬০ কেজি গাঁজাসহ কাজিম আহমদ নামের মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত কাজিম আহমদ উপজেলার দরবস্ত এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ইনফ্রেন্টি রেজিমেন্ট (২৭বীর ইউনিট) এর ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম সেনা ক্যাম্পের সামনে চেকপোস্টের মাধ্যমে তামাবিল মহাসড়কে একটি ডিআই পিকআপ তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ কাজিম আহমেদকে আটক করে।
পরে আটক হওয়া ব্যক্তি, ডিআই পিকআপ ও জব্দ হওয়া ৬০ কেজি গাঁজা সেনাক্যাম্পে সেনাবাহিনীর হেফাজতে রাখার পর শুক্রবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।