সিলেট নগরীর টিলাগড়ে ইয়াবাসহ মুহিদুর রহমান মামুন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
বিষয়টি শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এসএমপি'র মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ধৃত মামুন শাহপরাণ থানাধীন আল মদিনা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ১২ নম্বর বাসার মুজিবর রহমান ছেলে।
পুলিশ জানায়, নগরীর টিলাগড় পয়েন্টের ফুডস এন্ড বেকারি দোকানের সামনে চেকপোস্ট করাকালে মুহিদুর রহমান মামুনকে ১৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় সাদা রংয়ের একটি প্রাইভেট কার যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৩-৭৪৪৭ জব্দ করে পুলিশ।