সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে জমিয়ত ও সহযোগী সংগঠন সমূহের সমন্বয় কমিটির এক বৈঠক শনিবার বাদ এশা ইকবালনগরস্থ দারুল হিকমাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমন্বয় কমিটির আহবায়ক ও সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবের সভাপতিত্বে বৈঠকে প্রার্থীর দেশে আগমন উপলক্ষে শোডাউনসহ ৩ সপ্তাহের ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার সভাপতি মাওলানা রুকন উদ্দীন, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম সাইদ, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুন-নুর, পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তায়েফ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আমির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি হাসসান আহমদ, সুনামগঞ্জ সদর শ্রমিক জমিয়তের আহবায়ক মাওলানা উবায়দুল্লাহ আমিন, যুব জমিয়তের আহবায়ক জুবায়ের আহমদ, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা জুরাইজ আহমদ হাব্বান, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ হাসান আহমদ দুলাল, সাধারণ সম্পাদক মাওলানা আসআদ আহমদ, ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন অন্তর্বর্তী সরকার মানবাধিকার অফিস স্থাপন দেশকে পশ্চিমা সম্রাজ্যের লিলাভূমিতে পরিণত করতে চাচ্ছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যর্থ জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া যাবেনা। বক্তারা আরো বলেন জনগণের মতামত ও ম্যান্ডেট উপেক্ষা এমন আত্মঘাতি সিদ্ধান্তে আমরা মর্মাহত ও ক্ষুদ্ধ।
সভায় ২৫ জুলাই জমিয়ত ঘোষিত দেশব্যাপী কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচী পালনের আহবান জানিয়ে বলেন সমকামিতা প্রমোটকারী মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। নেতৃবৃন্দ আগামি শুক্রবার বাদ জুমআ ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানান।