প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫
হবিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে
ডেস্ক নিউজ , প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ খান'কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
রবিবার দুপুরে হবিগঞ্জের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মাসুদ খানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর নাজমুল হক জানান, কিছুদিন আগে স্থানীয় একটি মারামারি ঘটনায় চেয়ারম্যান মাসুদ খান আসামী হন। পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।
উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় হবিগঞ্জ জেলা জজ আদালতে জামিনের জন্য হাজির হন। এসময় বিচারক জেসমিন আরা বেগম জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪