প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জুনেদুর রহমান জুনেদ।
আজ সোমবার (১১ আগস্ট) কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে এমসি কলেজ ছাত্রদল।
এমসি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।