মোনাজাতের মধ্যদিয়ে শেষভিয়েছে হযরত শাহপরাণ রহ. এর মাজারের বার্ষিক ওরস।
শুক্রবার রাত ১২টায় মোনাজাত শেষে ভক্ত-আশেকানদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাজারের খাদেম সাদিকুর রহমান।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় দুইদিন ব্যাপী বার্ষিক ওরস।
কোরআন খতম, জিকির-আজকার, মিলাদ ও দোয়া মাহফিল ছাড়া অতীতের ন্যায় অন্য কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছিল না।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, ওরস চলাকালে মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। কোনো ধরনের নাচগান, অশ্লীলতা বা অনৈসলামিক কার্যকলাপ যাতে না ঘটে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থাও রাখা হয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাজার কমিটিকে নিয়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ড্রোন ক্যামেরায় মনিটরিংসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।