গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী।
শনিবার (৪ অক্টোবর) সকালে ক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খুন হওয়া সাহিদা বেগম (২৩) এ গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
ঘটনার পর ঘাতক স্বামী রেজাউলকে আটক করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন- খুনের কারণ খুঁজছে পুলিশ। অভিযুক্ত স্বামীকে আটক ও হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে।
মরদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠনো হয়েছে।