সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-২১৫৯) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫-২০২৮) শনিবার সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ৩৯৪৬ ভোট পেয়ে সভাপতি-১ নির্বাচিত হয়েছেন আবু সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুস সালাম পেয়েছেন ২৮৭৬ ভোট।
সাধারণ সম্পাদক-১ পদে ৩৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মাসুম আহমদ লস্কর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমির উদ্দিন পেয়েছেন ১৭৮১ ভোট।
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর দক্ষিণ সুরমার প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ শ্রমিক ভবনের ভোটগ্রহণ চলে। মোট ১০ হাজার ৭১৩ ভোটারের মধ্যে ৭৪৮১টি ব্যালেট পেপার ইস্যু করেন নির্বাচন পরিচালনা পরিষদ।
নির্বাচনে কার্যকরি সভাপতি-১ পদে মোঃ কাওসার আহমদ, যুগ্ম সম্পাদক পদে আহমদ আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবদুল মতিন ভিআইপি, সাংগঠনিক সম্পাদক পদে মো. ছয়ফুল আলম, প্রচার সম্পাদক পদে মাছুম আহমদ, দপ্তর সম্পাদক পদে মো. বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. জুলহাস হোসেন বাদল নির্বাচিত হয়েছেন। এদিকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন, মো. আব্দুল জলিল, মো. আব্দুল করিম, মো. ইলিয়াস উদ্দিন, মো. আলেক আহমেদ সুহেল। নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা যায়, মোট ১৫টি পদে ৫১জন প্রার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদুকে নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার এবং শ্রমিক নেতা মোঃ মন্তাজ মিয়া, মোঃ মহসীন মিয়া, মো. তুলা মিয়া ও মো. ফারুক মিয়া কমিশনার এর দায়িত্ব পালন করেন।