বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকিরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম বলেন, “দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আবেদুর রহমান আছকিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। লিখিত জবাবে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।”