প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা আলী আকবর 'চেয়ারম্যান' কারাগারে
ডেস্ক নিউজ , প্রতিবেদক
কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইউপি প্যানেল চেয়ারম্যান আলী আকবর (৫৩) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের অভিযানে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান-এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই জগৎ জ্যোতি দাসসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃত আলী আকবর কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর ঢালারপাড় এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হালিম মিয়ার ছেলে এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। পুলিশ তাকে থানা এলাকার মধ্য থেকেই আটক করে।
পুলিশ আরও জানায়, কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা মামলা (নং–৫) অনুযায়ী আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪/৫ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪