মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ২০টি গুলি ও ৬টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
উপজেলার গুলের হাওরের বলদার পুকুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০টি গুলি ও ৬টি এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাবের মিডিয়া শাখা রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নাশকতার কাজে এই অস্ত্রগুলো ব্যবহার করার উদ্দেশ্যে কেউ সংসগ্রহ করতে পারে বলে ধারনা করছে র্যাব।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে গুলিসহ অস্ত্রগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।